ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ছাত্রদলের কমিটি গঠন

#

০৮ জুন, ২০২৬,  11:07 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আশুলিয়া থানার শাখার ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ শাকিল হোসেনকে সভাপতি ও রমজান শিকদারকে সাধারণ সম্পাদক এবং মোঃ মেহেদী ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। শুক্রবার  (০৫ জুন ২০২৬) সকালে আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আলিম মোল্লা, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক পদে তৌহিদ মাহমুদ, প্রচার সম্পাদক পদে মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে ইমন হোসাইন ও সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ সোলায়মান হোসেনসহ বিভিন্ন পদে অন্তত ৭৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সহ-সভাপতি পদে ২৪ জন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে ২৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন ও সদস্য পদে ২ জনের নাম রয়েছে। আশুলিয়া থানা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আশুলিয়ার থানার আওতাধীন ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রমজান শিকদারকে দায়িত্ব দেওয়ায় আশুলিয়া থানা কমিটিসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম