ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২১,  5:17 PM

news image

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুক মন্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তাঁর স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (৯)। রোজিনা ওই এলাকার ফজর আলী’র বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, ওই ভাড়াবাসা থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মৃতদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। আশুলিয়া থানার এসআই আল-মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন সবুর মিয়া। বিস্তারিত পরে জানানো হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম