ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

#

০২ এপ্রিল, ২০২৬,  4:50 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় দুইটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। বুধবার সকালে কারখানা দুটির সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে মালিকপক্ষ। এরফলে সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে ভিতরে প্রবেশ করতে পারেনি। ভুক্তভোগী শ্রমিকরা জানায়, সম্প্রতি আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশান ফোরাম লিমিটেড ও কুটুরিয়া এলাকার জে এ এ্যাপারেলস কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। বুধবার সকালে কারখানা দুটির মুল ফটকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। এর ফলে সকালে শ্রমিকরা কারখানায় যোগদান করতে এসে ভিতরে প্রবেশ করতে পারেনি। এসময় কারখানায় বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ করতে চাইলে কারখানার সামনে থেকে শ্রমিকদের সড়িয়ে দেয় পুলিশ। পরে বিক্ষোদ্ধ শ্রমিকরা বাড়ি ফিরে যায়।  এদিকে বেতন ভাতা না দিয়ে কারখানা দুটি বন্ধ ঘোষনা করায় প্রায় চার হাজার শ্রমিক বিপাকে পড়েছে। এঘটনায় ভুক্তভোগী শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে দুপুরে কারখানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। শিল্প পুলিশ জানায়, দুটি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করায় শ্রমিকরা বিক্ষোভ করতে চাইলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়া হয়। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম