ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  3:16 AM

news image

ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় আগুনের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্র তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডের ইউনিওয়াল্ড ফুটওয়্যার নামের ওই জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মরদেহগুলো কারখানার শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু রোড এলাকার একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম