ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আশুলিয়ায় গলা কেটে ৩ বছরের শিশু হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  3:28 AM

news image

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় শ্বাসরোধ করে ব্লেড দিয়ে গলা কেটে শাহিনারা আক্তার ইভা (৩) নামের এক কন্যা শিশুকে হত্যা করে করে লাশ টয়লেটের ভিতরে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারী। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকার হেলালউদ্দিনের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ । নিহত ইভা লক্ষ্মিপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন মিয়ার মেয়ে। তার বাবা ও মা দু’জনই পোশাক কারখানায় চাকরি করে। আশুলিয়া থানা পুলিশ জানায়, নিহতের বাবা-মা দু'জনই পোশাক শ্রমিক। প্রতিদিনের মত সকালে কাজে গেলে ইভার ভাই সাকিবসহ (৭) আরও কয়েকজন শিশুর সাথে খেলাধূলা করতো। আজ শিশুটির বাবা-মা দুপুরের খাবার খেয়ে কারখানায় যায়। এসময় মিম নামের এক শিশু তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে মিমসহ আরও দুই শিশু ভাই সাকিবকে গিয়ে ইভার মৃত্যুর খবর দেয়। পরে তারা বাড়ির টয়লেটে গিয়ে ইভার মরদেহ দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে খবর দেয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাস্থলে পৌছে মৃত্যর কারণ ও আলামত সংগ্রহ করেছেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মাসুদ মুন্সি এ প্রতিবেদককে বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পিবিআইকে খবর দিয়েছি। তারা তদন্ত করে শিশুটিকে খুনের রহস্য উদঘাটন করলে পড়ে বিস্তারিত জানতে পারা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম