ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আশুলিয়ায় ইজারাকৃত পশুরহাট দখলে নিতে হামলা, আহত ৫

#

২০ মে, ২০২৬,  10:51 PM

news image

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে উপজেলা পরিষদ থেকে সরকারীভাবে ইজারা নেয়া কোরবানীর পশুরহাট দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ছোট ভাই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বিপ্লব দেওয়ান ও তার লোকজনের বিরুদ্ধে। সন্ত্রাসীদের হামলা ও মারধরে ইজারাদার শেখ শওকত হোসেনের ৫ কর্মী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে সাভার উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এঘটনায় ভুক্তভোগী ইজারাদার শেখ শওকত হোসেন বাদি হয়ে মোঃ বিল্পব দেওয়ানকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগের আসামীরা হলো- সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বিল্পব দেওয়ান (৫৬), মোঃ জাহিদ হাসান বিকাশ (৪২), হুমায়ন কবির মোল্লা (৩২), মোঃ জাকির হোসেন ওরফে ভাগিনা জাকির (৪০), মোঃ রিপন সিকদার (৩৬), অঙ্কুর মেহেদী (২৫), নুরুল ইসলাম পলান (৩৬), ওয়াশিম মাষ্টার (৩৮), রশিদ পলান (৪০), সাহা (৪৫), শরিফ মোল্লা (২৭), শহিদুল মোল্লা (২৭), জয়নাল (৪৫), আরিফ (২৭), মোঃ ফারুক (৩২), সুজন (২৫), মোঃ লুৎফর (৩৫), মোঃ সজিব (৩০), মোঃ আবুল হোসেন (৫২), মোঃ হানিফ পলান (৫৭), মোঃ সোহরাফ (৩২), মোঃ জিল্লুর মাষ্টারসহ (৫৫) অজ্ঞাতনামা ৪০/৫০ জন।  

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আশুলিয়ার জিরাবো গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শেখ শওকত হোসেন আশুলিয়ার নরসিংপুর বটতলায় অবস্থিত অস্থায়ী পশুরহাটটি সরকারীভাবে ইজারা পেয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজের লোকজন নিয়ে হাট পরিদর্শনে যান। পশুরহাটের প্রবেশের সময় আগে থেকেই অবস্থানকারী মোঃ বিল্পব দেওয়ান ও মোঃ জাহিদ হাসান বিকাশের হুকুমে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং সহযোগী মোঃ মুজাম (৩৬), মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীরকে (৩৬) লোহার রড ও কাঠের লাঠি দিয়ে এলোপাথারিভাবে মারধর করে। এসময় ইজারাদার শেখ শওকত হোসেন তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কিল, ঘুষি, লাথিসহ মারধর করলে সে মাটিতে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য মোঃ কসিমউদ্দিন শেখ (৫২), যোজাম (৪২) আগাইয়া আসিলে তাহাদেরকে মারধর করে ৪ টি স্মার্টফোন এবং নগদ ৪০ হাজার টাকা জোরপূর্বকভাবে নিয়ে নেয় হামলাকারীরা। 

একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্থায়ী পশুর হাটে বাশের স্থাপনা ও হাসিল ঘর ভাংচুর করে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদেরকে উদ্ধার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে হামলাকারীরা প্রভাবশালী এবং খারাপ প্রকৃতির লোক হওয়ায় ইজারাদার ও তার সহযোগীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। 

ভুক্তভোগী ইজারাদার শেখ শওকত হোসেন, আমি সরকারীভাবে কোরবানীর পশুরহাট ইজার নিয়ে কাজ করার জন্য হাটে গেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিপ্লব দেওয়ান লোকজন দিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমাকে এবং আমার লোকজনকে মারধর করে হাসিল ঘরসহ অন্যান্য স্থাপনা ভাংচুর ও লুটপাট করেছে। হামলাকারীরা স্থানীয় এমপি’র ভাই ও দলীয় প্রভাবশালী লোক হওয়ায় আমরা জীবন নিয়ে শঙ্কায় আছি। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠ বিচার চাই। 

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত বিপ্লব দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম