ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আশুলিয়ায় অবৈধ জুস এবং সেমাই কারখানায় অভিযান

#

১১ মার্চ, ২০২৬,  3:51 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় দীর্ঘদিন ধরে পারিচালিত   অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে নষ্ট করা হয়। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত উমাই ফুড এন্ড বেভারেজ নামক অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় র‍্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।  অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা পরিচালনা করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাবের সহায়তায় আজ ওই কারখানায় অভিযান চালানো হয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোদন বিহীন শিশু খাদ্য জব্দ করেছি এবং তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে যাওয়ার তার প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটি বন্ধ করে দেয়াসহ এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে। স্থানীয় বিএনপি নেতা মো: রুবেল শেখ জানান, দীর্ঘদিন ধরেই এই কারখানা বন্ধ করার জন্য বিভিন্ন দপ্তরে অনুরোধ জানিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসীর সহায়তা নিয়ে কারখানায় জুস বানানোর সময় হাতে নাতে ধরা হলে ওই কারখানার মালিক জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে ডাকাত আখ্যা দিয়ে অপবাদ দেয়। আজ অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালামাল ধ্বংস করায় আমরা খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই।  অন্যদিকে সাভারের বনগাঁ ইউনিয়নে নাসির ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রং মিশিয়ে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পার্শ্ববর্তী মোহাম্মদদীয়া বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে এসময় পুলিশ এবং র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম