ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৬ ছিনতাইকারীর সদস্য আটক

#

১০ নভেম্বর, ২০২৫,  5:28 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ  আশুলিয়ায় সারারাত অভিযান চালানোর পর ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের একটি আভিযান দল। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। রবিবার (০৯ নভেম্বর) রাতভর আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯) আরিফুল ইসলাম (২৩) ও জুঁই (২৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সেনাবাহিনী জানায়, এলাকাবাসীর দেওয়া তথ্য-প্রমাণ থেকে জানা যায়, ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল এবং অর্থ ছিনতাই এবং শারীরিকভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত ও মারপিট  করে পথচারীদের এবং যাত্রীদের নাজেহাল করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছেন। অভিযানের সময় ছিনতাইরীদের স্বীকারোক্তির প্রেক্ষিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি চাপাতি, ২টি ছুরি ও ১টি চাইনিজ কুড়াল এবং অপরাধমূলক প্রমাণ সম্বলিত ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিসহ উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম