ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আশা করছি দ্রুতাই শান্ত হবে শ্রমিক অসন্তোষ: শ্রম সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  8:49 PM

news image

শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিক অসন্তোষ পরিস্থিতি মনিটর (পর্যবেক্ষণ) করা হচ্ছে, আশা করছি দ্রুতাই শান্ত হবে শ্রমিক অসন্তোষ। বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে শিশুশ্রম প্রতিরোধ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। আজও আশুলিয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, আমরা প্রত্যেকটি জিনিসই অ্যাড্রেস করছি, সেখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাই আমরা মনিটর করছি। আশা করছি সবাই শান্ত হবে। তিনি বলেন, দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের অর্থনীতি বাঁচানোর জন্য, মালিক ও শ্রমিকপক্ষ- সবাইকে অন বোড করে আমরা এটা নিরসন করবো। শিশুশ্রম শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে সচিব বলেন, এটার জন্য আমরা সংলাপ করছি। আজও প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূত আমার এখানে আসবেন। এটা কীভাবে দ্রুত নিরসন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ আমরা করে যাচ্ছি। চাকরিসহ বিভিন্ন দাবিতে গত কিছুদিন ধরে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। বুধবার সকাল থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল মঙ্গলবারও তারা এই মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম