ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আশাশুনিতে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৩,  4:57 PM

news image

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সেপটিক ট্যাংকে নেমে অক্সিজেন সংকটে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) আশাশুনি থানার এসআই আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে ওই ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহিষাডাঙ্গা গ্রামের বাসুদেব বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫) ও একই গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন সরকার (২২)। স্থানীয়রা জানান, মহিষাডাঙ্গা গ্রামের একটি বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন মিলন। প্রায় ১০ দিন আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। পরে বুধবার বিকেলে মিলন ওই সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে সেন্টারিং খোলার জন্য ভেতরে প্রবেশ করে। এ সময় মিলনের কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিক নিমাই সরকারের ভাই আশুতোষ বিশ্বাস তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন। একপর্যায়ে আশুতোষও আর সাড়া দেননি। পরে ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আব্বাস আলী বলেন, বুধবার বিকেলে সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম