ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব : নেইমার

#

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২৩,  5:22 PM

news image

শনিবার আল হিলাল নিজেদের খেলোয়াড় হিসেবে নেইমারকে বরণ অনুষ্ঠানের আয়োজন করে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার পিএসজি থেকে এসেছেন আল হিলালে। দুই বছরের চুক্তিতে বেতন পাবেন ৩২০ মিলিয়ন ইউরো। পাবেন আরও অন্যান্য অনেক সুবিধা। এই তালিকায় আছেন আরও অনেক তারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাসহ অনেকের মতো এই পথ অনুসরণ করেছেন নেইমার। শনিবার সেই দল আল হিলাল নিজেদের খেলোয়াড় হিসেবে তাকে পরিচয় করিয়ে দেয়। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে তাকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথমে আলো নিভে গিয়েছিল। আতশবাজির আর গ্যালারিতে থাকা ৬৭ হাজার ভক্তের মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বলে উঠেছিল। তার মাঝেই মাঠে আসেন নেইমার। ভক্তদের উদ্দেশ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেন, ‘এই অভ্যর্থনায় আমি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি, অভিভূত। আমি এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছি। আশা করি, আল হিলালে নতুন গল্প রচনার অংশ হব। অনেক অর্জনের সাক্ষী হব। এই ক্লাবের জন্য আমি সবকিছুই করব। আসুন আমরা এই সময়টা উপভোগ করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম