ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

#

২৫ জানুয়ারি, ২০২২,  5:19 PM

news image

অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ ইসলামী ব্যাংক চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তরুণ, দক্ষ ও সৃজনশীল লোকবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। আল-আরাফাহ ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত। প্রতিষ্ঠানটি কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাওয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে লোকবল নিয়োগ দেবে।

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি/এক্সিকিউটিভ অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : প্রার্থীকে গণিত, পরিসংখ্যান, ফিজিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, ইকোনমিকস, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, আইন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমবিএ/এমবিএম/ মাস্টার্স পাস হতে হবে।

সএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইসিটি স্কিল ও এমএস অফিসের কাজ সম্পর্কে জানা শোনা থাকতে হবে। পরিশ্রমী, সেলফ ড্রাইভেন ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। 

আবেদন যেভাবে : আগ্রহীদের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করতে https://career.al-arafahbank.com/

বেতন ও সুযোগ সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হবে। প্রথম এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এরপর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে পদোন্নতি পাবেন।

আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি, ২০২২

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম