ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৩,  4:34 PM

news image

পবিত্র রমজানের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।  বুধবার রাতের এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড, রাবার-কোটেড স্টিল বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। খবর- আল-জাজিরা। এ ঘটনায় অধিকৃত পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর এতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে, নাবলুসে ইসরায়েলি বাহিনী বিষাক্ত গ্যাস ছুঁড়েছে। সেখানে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। সংস্থাটি জেনিন ও বেথলেহেম শহরের কাছেও সংঘর্ষের কথা জানিয়েছে। এর আগে বুধবার ভোরে আল-আকসায় ইসরায়েলি পুলিশ সহিংস অভিযান চালায়। সেসময় ১২ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয় বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়। আটক করা হয়েছিল অন্তত ৪০০ ফিলিস্তিনিকে। কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন বসবে। সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে এই রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম