ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  8:20 PM

news image

বিএনপি'র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরা গলি খোঁজে তারা যে আলো দেখবে না এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।  তিনি বলেন, আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি আর হতাশায় নিমজ্জিত বিএনপির নেতারা ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে।  বিএনপি মহাসচিব নাকি দেশের চারিদিকে দুর্ভিক্ষ দেখতে পান- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানুষ খেয়ে পরে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রশংসিত, কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপি এসব দেখতে পায় না।তারা পূর্ণিমার  রাতে অমাবস্যার অন্ধকার দেখে। জন্মলগ্ন থেকেই বিএনপি এদেশে প্রতিহিংসার রাজনীতি করে আসছে এমন দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন দেশের মানুষ ভালো করেই জানে বিএনপি'র ইতিহাস হত্যা, ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের ইতিহাস এবং বন্দুক ও বুটের তলায় জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ইতিহাস। তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি প্রতিহিংসার আগুনে ভস্মীভূত করেছিল ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ। বিএনপিসহ বিরোধীদলীয় কিছু নেতা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নেমেছে বলে তাদের আচার-আচরণে বিদ্বেষের সুর ফুটে উঠেছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গঠনমূলক সমালোচনা না করে তারা সংসদে ও সংসদের বাইরে অন্ধ বিদ্বেষে বিষোদগার শুরু করেছে। আওয়ামী লীগ প্রতিহিংসা ও নির্যাতন-নিপীড়নের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ৭৫'র ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩রা নভেম্বরের অমানবিকতা।  গ্রেনেড হামলাসহ ২০ বারের অধিক শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতে দেখেছে, দেখেছে ১৫ আগস্ট উৎসব করে কেক কাটা, এমন দুঃস্মৃতি স্মরণ করে ওবায়দুল কাদের বলেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার, হত্যাকারীদের চিনেও অগণতান্ত্রিক কিংবা বেআইনি কোন পথে যায়নি আওয়ামী লীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম