ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  7:55 PM

news image

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরিতে ফেরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ-সুবিধা ফেরত দিতে বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেনিফিটসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার চাকরিচ্যুতির আদেশকে প্রথম থেকে বাতিল ঘোষণা করেছেন বলে জানিছেন তার আইনজীবী সালাহ উদ্দিন দোলন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম