ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

আলোচিত জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  3:26 AM

news image

ছবি: সংগৃহীত

আলাদা হলো জোড়া শিশু লাবিবা-লামিসা, দুজনেরই জ্ঞান ফিরেছে। সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারে তাদের পৃথক করা হয়। দুজনেরই জ্ঞান ফিরেছে। বিকেলে ঢামেকের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজলের তত্ত্বাবধানে লাবিবা-লামিসার অস্ত্রোপচার হয়। এসময় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার ও অন্যান্য চিকিৎসকরা তার সঙ্গে ছিলেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে লাবিবা-লামিসাকে ঢামেকের নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।নীলফামারীর জলঢাকার যদুনাথপাড়া গ্রামের নির্মাণশ্রমিক মো. লাল মিয়া ও মনুফা আক্তার দম্পতির জোড়া লাগা সন্তান লাবিবা-লামিসা। ২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করে তারা। জন্মের ৯ দিন পর ঢামেক হাসপাতালে দুই শিশুকন্যাকে নিয়ে আসে তাদের পরিবার। এরপর চিকিৎসকদের পরামর্শে তাদের চিকিৎসা চলছিল। গত ২৮ নভেম্বর ঢামেকের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় জোড়া শিশুদের। সেই থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম