ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আলোচিত আওয়ামী লীগ নেত্রী টুসী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  5:11 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকা থেকে আলোচিত আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসীকে (৩৮) আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ফরাজিকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রজনী আক্তার টুসী ফরাজিকান্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন গত তিন মাস ধরে। তার বাড়ি রাজধানীর ডেমরা এলাকায়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী এবং দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, নিজের পরিচয় গোপন রেখে তিনি ওই এলাকায় বসবাস করছিলেন। তবে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী তাকে নজরদারিতে রাখে। শনিবার রাতে তাকে পুলিশ আটক করতে গেলে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, এতে উপস্থিত জনতা ও ছাত্রজনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা স্লোগানে জড়িয়ে পড়েন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে টুসীকে পুলিশি হেফাজতে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে তার ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেখা গেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, টুসী মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। স্থানীয় ছাত্র ও জনতা বিষয়টি জানতে পেরে বাড়িটি ঘেরাও করে এবং পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম