ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  9:43 PM

news image

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়া কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম ধাপে ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা ফেরত দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৪৮৫ জন গ্রাহকের মধ্যে প্রথম ধাপে ১০ গ্রাহককে এই টাকা ফেরত দিল আলেশা মার্ট। বাকিদের টাকা দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে দেওয়ার ব্যবস্থা করা হবে। তথ্যমতে, এসক্রো সার্ভিস গেটওয়ের মাধ্যমে কয়েক শ’ গ্রাহক ৪২ কোটি টাকা পরিশোধ করেছেন।

এসব টাকা আলেশা মার্টের অ্যাকাউন্টে জমা হয়নি। গ্রাহকদের এই টাকা বুঝিয়ে দেওয়া উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জানা গেছে, আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা আটকে আছে। কোম্পানির নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি টাকা দেওয়ার মতো অর্থ তাদের নিজেদের কাছে নেই। এ জন্য আলেশা মার্ট শেয়ার বিক্রির চেষ্টা করছেন।পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ারও চেষ্টা করছেন। এদিকে গত অক্টোবর শেষে বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবে বিভিন্ন গ্রাহক ২ হাজার এক কোটি ২৮ লাখ টাকা জমা করেছেন। এরমধ্যে আলেশা মার্ট এক হাজার ৯৯৯ কোটি ২০ হাজার টাকা তুলে নিয়েছে। হিসাবগুলোতে ওই সময় ২ কোটি ৭ লাখ টাকা স্থিতি ছিল। গ্রাহকদের জমা টাকা তুলে নিয়ে আলেশা মার্ট কী করেছে, বাংলাদেশ ব্যাংক তা এখন তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম