ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

#

০৫ ডিসেম্বর, ২০২১,  9:07 PM

news image

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। রোববার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

৬ ডিসেম্বরের (সোমবার) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না। তবে বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষার প্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম