ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন সারাহ পলিন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  6:52 PM

news image

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রত্যাশী সারাহ পলিন আলাস্কার কংগ্রেসনাল আসনে লড়বেন। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি। এর মাধ্যমে ফের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরছেন রিপাবলিকান এ রাজনীতিবিদ।  ওই আসটিতে লড়ছেন প্রায় ৪০ জনের মতো প্রার্থী। গতমাসে আসনটির প্রতিনিধি ডন ইয়োংয়ের হঠাৎ মৃত্যু হয়। ৪৯ বছর ধরে আসনটি ধরে রেখেছিলেন ডন। সারাহ পলিন জানিয়েছেন, তিনি ডন ইয়োংয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।  বিবৃতিতে সারাহ গ্যাসের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অবৈধ অভিবাসনের কঠোর সমালোচনা করেন। তিনি আরও লিখেছেন, দেশকে রক্ষার লড়াইয়ে তাকে নামতে হবে, এটা তিনি জানতেন।  উল্লেখ্য, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন তিনি। রিপাবলিকান নেতা জন ম্যাককেইনের সঙ্গে রানিংমেট হিসেবে লড়েছিলেন। কিন্তু তারা হেরে যান ডেমোক্রেট রাজনীতিবিদ বারাক ওবামার কাছে।-সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম