ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত

#

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:49 PM

news image

অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ দিনে তৃতীয় রাউন্ড ছিল জয়-পরাজয় এবং প্রত্যাবর্তন আর চমকে ভরা। শনিবার পুরুষ ও নারী এককে বেশ কয়েকজন শীর্ষ তারকা শেষ ষোলো নিশ্চিত করেছেন। মেলবোর্নের রড লেভার এরিনায় পুরুষ এককে আলো কেড়েছেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। ফ্রান্সের কোরেন্টিন মাউটেটকে ৬-২, ৬-৪, ৬-১ সেটে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন এই স্প্যানিশ তারকা। স্থানীয় দর্শকদের সামনে দারুণ পারফরম্যান্স ধরে রেখেছেন অ্যালেক্স ডি মিনাউর। যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোকে ৬-৩, ৬-৪, ৭-৫ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান এই তারকা। দিনের অন্যতম নাটকীয় ম্যাচে জয় পান ১১ নম্বর বাছাই ড্যানিল মেদভেদেভ। প্রথম দুই সেট হারিয়েও দারুণ প্রত্যাবর্তনে হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোজানকে ৬-৭, ৪-৬, ৭-৫, ৬-০, ৬-৩ সেটে হারান এই রুশ তারকা। তৃতীয় বাছাই আলেকজান্ডার জাভেরভ ৭-৫, ৪-৬, ৬-৩, ৬-১ সেটে যুক্তরাজ্যের ক্যামেরন নরিকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন। ষষ্ঠ দিনে বড় চমক দেখিয়েছেন আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলো। ১৩ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে ৬-৩, ৭-৬, ৬-৩ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেন। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন টমি পল ও আলেকজান্ডার বুবলিক। নারী এককে কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। তৃতীয় বাছাই কোকো গফ প্রথম সেট হারালেও ঘুরে দাঁড়িয়ে হেইলি ব্যাপটিস্টকে ৩-৬, ৬-০, ৬-৩ সেটে হারান। শেষ ষোলো নিশ্চিত করেছেন মিরা আন্দ্রিভা এবং ১২তম বাছাই এলিনা সভিটোলিনাও। নারী এককে বড় অঘটন ঘটান যুক্তরাষ্ট্রের ২৯ তম বাছাই ইভা জোভিচ। ৭ম বাছাই জেসমিন পাউলিনিকে ৬-২, ৭-৬ সেটে হারিয়ে চমক দেখিয়েছেন। দ্বৈতে পুরুষ বিভাগে শীর্ষ বাছাই জুলিয়ান ক্যাশ ও লয়েড গ্লাসপুলকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার ওয়াইল্ডকার্ড জুটি জেমস ম্যাককেব ও লি টু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম