ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

আর কোন্দল নয়, একতা গড়ে তুলুন: ফারুক

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  8:06 PM

news image

দলে দলে কোন্দল বন্ধ রেখে সবাইকে একতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। রোববার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ফারুক বেলন, ‘যারা বলে আগে সংস্কার পরে নির্বাচন তাদের বলতে চাই, যখন তোমাদের জন্মও হয় নাই তখন তারেক রহমান সংস্কারের কথা বলেছেন।’ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলে দলে আর কোন্দল নয়, একতা গড়ে তুলুন। জোর গলায় আওয়াজ তুলতে হবে, কেন এখনো নির্বাচিত সরকার দেয়া হচ্ছে না।’ প্রশ্ন রেখে বিএনপির এই নেতা আরও বলেন, ‘১৬ বছর নানা অনাচার সহ্য করেছি। জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে আমরাও এক হয়েছি। এত কিছুর পরও কেন ১৮ কোটি জনগণকে এখনও দাবির কথা বলতে হবে?’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম