ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  6:50 PM

news image

আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে অর্থমন্ত্রী এই সহযোগিতার কথা বলেছেন। অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনীতি, বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বাংলাদেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে এ বিষয়ে ব্রিটেনের সাহায্য চেয়েছি। তারা সহযোগিতা করতে রাজি হয়েছে।’ এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আর্থিকখাতে সংস্কার ও উন্নয়নশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে ব্রিটেন। সবকিছু মিলিয়ে সহনশীল বাংলাদেশ দেখতে চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম