ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  8:55 PM

news image

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২শ টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইমদাদ ইসলাম বলেন, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।  সবশেষে খাদ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম