ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আরব আমিরাতে বাংলাদেশ স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

#

১৩ এপ্রিল, ২০২৫,  12:10 AM

news image

এস এম করিম উদ্দীন: বাংলাদেশের সাথে মিল রেখে আরব আমিরাতে দুই বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল)  আমিরাতের স্থানীয় সময় সকাল আট টায় ছাত্র ছাত্রীদের মাঝে প্রশ্ন পত্র বিতরণের মাধ্যমে পরীক্ষার আনুষ্টানিকতা শুরু হয়। দুই স্কুলেই দূতাবাসের পক্ষ হতে পরীক্ষা পরিদর্শক হিসেবে দুজন কর্মকর্তা ছিলেন।রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরিদর্শক ছিলেন দূতালয় প্রধান শাহনাজ আক্তার। এই স্কুলে ২৯ জন ছাত্রী এবং ২৪ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুলে ১৬ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী এবারের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে।পরীক্ষা পরিদর্শক হিসেবে ছিলেন দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার বলেন, অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে মিল রেখে একই দিনে পরীক্ষা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থীরা। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম তাদের নিজ দেশের পাঠক্রমের সঙ্গে বেড়ে উঠছে, যা আমাদের জন্য আশা জাগানিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম