ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৬,  4:46 PM

news image

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান সতর্ক করেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা রয়েছে, এতে মারাত্মক তেজস্ক্রিয় পরিণতি হতে পারে।

সম্প্রতি একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাফায়েল গ্রোসি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এটি মধ্যপ্রাচ্যের একটি পারমাণবিক স্থাপনা, যেখানে হামলার পরিণতি সবচেয়ে মারাত্মক হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন যে, রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আবুধাবি আমিরাতে অবস্থিত বারাকাহ প্ল্যান্টটি একটি সক্রিয় পারমাণবিক স্থাপনা, যেখানে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক উপাদান রয়েছে।

তিনি বলেন, বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ক্ষেত্রে, সরাসরি আঘাতের ফলে পরিবেশে অত্যন্ত উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা নির্গত হতে পারে।

সতর্ক করে বলেন, যেকোনো পরিস্থিতিতেই জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার মধ্যে রয়েছে লোকজনকে সরিয়ে নেয়া, আশ্রয় গ্রহণ এবং কয়েকশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় স্থিতিশীল আয়োডিনের ব্যবহার।

এর আগে, গত রবিবার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানান, বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলা হয়েছে এবং সে কারণে আগুন লেগেছে। সেদিন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অগ্নিকাণ্ডের কারণ হওয়া ড্রোন হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে চালানো হয়েছিল। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম