ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আরপিএমপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন

#

২৪ জানুয়ারি, ২০২৪,  10:51 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে "আরপিএমপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৮টি গ্রুপে মোট ৭২টি দল অংশ নেবে। মঙ্গলবার ২৩ জানুয়ারি সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও কমিউনিটি পুলিশিং রংপুর এর উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার,। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন মোঃ জাহাঙ্গীর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পার্থ বোস, যুগ্ম সম্পাদক ওমর ফারুক প্রমুখ। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত পুলিশ কমিশনার বলেন এই খেলার মধ্য দিয়ে পুলিশ-জনতার মাঝে যে মেলবন্ধন ও পার্টনারশিপ তা আরো সুদৃঢ় হবে। তিনি বলেন জনতার প্রতি একটি মেসেজ প্রদান করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে জনসম্পৃক্ততার মাধ্যমে মাদক, সন্ত্রাসের প্রচারণা চালানো ও মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত বাসযোগ্য নগরী করে গড়ে তোলা এবং সুস্থ-সবল নাগরিক নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখেই রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ এবং কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি আজকের এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে। এজন্য তিনি আরপিএমপি ট্রাফিক বিভাগ এবং কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটিকে ধন্যবাদ জানান। বিশেষ করে স্পন্সর, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর শাখার অন্যান্য সদস্যবৃন্দ এবং টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম