ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আরপিএমপি কমিশনার কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন

#

১৯ মার্চ, ২০২৪,  4:05 AM

news image

আবুল হোসেন বাবলুঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আরপিএমপি কমিশনার কার্যালয় এর অভ্যর্থনা কক্ষে 'বঙ্গবন্ধু কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ১৭ মার্চ বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের অভ্যর্থনা কক্ষে 'বঙ্গবন্ধু কর্নার' এর শুভ উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। বঙ্গবন্ধু কর্নার' এর উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও স্বাধীনতা যুদ্ধে সকল আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।এ সময় উন্নয়নের মাঝে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম