ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  10:35 PM

news image

নিলামের মাধ্যমে ১৫টি ব্যাংকের কাছ থেকে আরও ২০৬ মিলিয়ন বা ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। কাটঅফ মূল্যও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি জানুয়ারিতে ৬১৭ মিলিয়ন বা ৬১ কোটি ৭০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থবছরে ১৩ জুলাই থেকে ডলার কেনা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৩৭৫ কোটি ২৫ লাখ বা ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম