ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আরও ১৮ লাখ ডোজ টিকা এলো যুক্তরাষ্ট্র থেকে

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২১,  2:12 AM

news image

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা উপহার দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেল বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশকে ফাইজারের টিকার আরেকটি চালান দিতে পেরে গর্বিত। বাংলাদেশে যত বেশি সম্ভব টিকা দেওয়ার গতি বজায় রাখতে সাহায্য করছি আমরা। এ বছরের শেষ দিকে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজারের এক বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম