ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬,  6:56 PM

news image

রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যে এ বিষয়ে বহু বিলিয়ন ডলারের চুক্তি সই হতে পারে। বোয়িংয়ের সঙ্গে সাম্প্রতিক বড় চুক্তির পর এটি হবে বিমানের দ্বিতীয় বৃহৎ উড়োজাহাজ ক্রয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ আগস্টের মধ্যেই চুক্তি সই হবে।

তিনি বলেন, নতুন উড়োজাহাজগুলো তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না। ২০৩১ সাল থেকে সরবরাহ শুরু হতে পারে। তাই এর আগে বহরের সক্ষমতা বাড়াতে লিজে উড়োজাহাজ আনার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার পর উড়োজাহাজের মূল্যসহ সব শর্ত প্রকাশ করা হবে।

এয়ারবাস সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক উড়োজাহাজ প্রদর্শনীতে বিমান ও এয়ারবাসের কর্মকর্তাদের বৈঠকে চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বিমান ইতোমধ্যে আগামী ৩১ আগস্টের মধ্যে চুক্তি সইয়ের আগ্রহ জানিয়ে এয়ারবাসকে চিঠিও দিয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৪টি বোয়িংয়ের তৈরি। বোয়িং ও এয়ারবাস—দুই প্রতিষ্ঠানের নতুন উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ৪৩টিতে পৌঁছাবে।

সরকার ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

এয়ারবাসের সর্বশেষ প্রস্তাবে চারটি দূরপাল্লার এবং ছয়টি মাঝারি পাল্লার উড়োজাহাজ সরবরাহের কথা বলা হয়েছে। এর আগে গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করে বিমান।

এদিকে নতুন উড়োজাহাজ সরবরাহে সময় লাগায় আগামী বছরের মধ্যে আরও ১০টি উড়োজাহাজ লিজে নেওয়ার পরিকল্পনাও করছে বিমান।

খাতসংশ্লিষ্টদের মতে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসংখ্যা বাড়বে। সেই চাহিদা পূরণে বহর সম্প্রসারণের এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে চুক্তি কার্যকর করতে এখনো বিমানের পরিচালনা পর্ষদ এবং সরকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অগ্রিম অর্থ পরিশোধের বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে এয়ারবাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম