ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আমেরিকা নয়, জনগণ আমাদের শক্তি : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৩,  11:11 PM

news image

শনিবার (৭ অক্টোবর) রংপুরের পীরগাছায় আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, আমেরিকা আমাদের শক্তি না, আমাদের শক্তি জনগণ। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই আমাদের কোনো ভয় নেই। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার ১৪ বছর ৮ মাস ধরে ক্ষমতায় রয়েছে। এই সময়ে দেশে যত উন্নয়ন হয়েছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি। কোনো রাস্তা-ঘাট কাঁচা নেই। স্কুল ও কলেজগুলোতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়ন করেছে এই সরকার। যার ফলে সারাবিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ থাকলে আগামীতে এই দেশ উন্নত দেশের মর্যাদায় শামিল হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের এই উন্নয়নের ফিরিস্তি বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়ে ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে তুলে ধরে জনগণকে মনে করিয়ে দিতে হবে। আর ঘরে বসে থাকার সময় নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ থেকেই মাঠে নেমে পড়ুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম