ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২৬,  5:11 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেননি।  রবিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।  ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।’ ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র।  তিনি আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কাজ শেষ। আমরা আরও দুই সপ্তাহ সেখানে থাকতে পারি এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।’ তিনি আরও বলেন, আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং আমরা সম্ভবত সেগুলোর ৭০ শতাংশ অর্জন করেছি। আমাদের আরও কিছু লক্ষ্য আছে যা আমরা অর্জন করতে পারি। কিন্তু আমরা যদি তা নাও করি, সেটাও হবে কেবল শেষ মুহূর্তের কিছু কাজ। আমরা যদি সেটাও না করি, তারপরও তাদের পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে। এদিকে, ইরানের যুদ্ধবিরতির জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট । তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম