ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আমি কথা কম বলি কাজ বেশি করি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  9:48 PM

news image

বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে এদিন ছিল তার প্রথম অফিস।  সাংবাদিকরা এ সময় তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। সবকিছু রিভিউ করি, তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী। তিনি বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র মন্ত্রণালয়ে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, আপনারা সবাই জানেন। আমি সব কিছু আগে রিভিউ করি, তারপরে কথা বলি। সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ, এটা আগে রিভিউ করি; তারপরে সিদ্ধান্ত। আমি প্রেস ফ্রেন্ডলি; সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন। এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে; আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম