ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  8:05 PM

news image

অনুমতি না পাওয়ায় ঢাকার আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রোববার রাতে সাভার থানার ওসি ফোর্স নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। তিনি বলেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সোমবার সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম, রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না। তিনি আরও বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম