ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ : জাহাঙ্গীর

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৩,  8:49 PM

news image

আমার মা ও আমাদের পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। রোববার (২৮ মে) দুপুর ১২টায় গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও মা জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগ করেছি। এখনও আওয়ামী লীগেই আছি। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। আমার বহিষ্কারের বিষয়টি দলীয় ব্যাপার। এই বিষয়টি দল বুঝবে। তিনি আরও বলেন, মা মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। নির্বাচনের মনোনয়ন ফরম কেনার পর আমি এসেছিলাম। সে সময় আমি শ্রদ্ধা শেষে দোয়া নিয়েছিলাম। আজ মাও শ্রদ্ধা জানিয়ে দোয়া নিয়ে গেলেন। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি। নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা চাই। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। তাদের সঙ্গে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম