ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আমরা বড় জয়ের জন্য খেলবো: জার্মান কোচ

#

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২২,  4:33 PM

news image

কোন ফেবারিট আজ বিদায় নেবে? জাপানের কাছে পরাজিত হওয়ার পর সবচেয়ে বড় শঙ্কায় আছে জার্মানরা। স্পেনের বিপক্ষেও মাত্র একটি পয়েন্ট পেয়েছে তারা। আজ তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। নামটা সহজ হলেও তাদের খেলা মোটেও সহজ নয়। জাপানকে হারানো কোস্টারিকা আজ ড্রয়ের জন্য খেলবে। একটি পয়েন্ট পেলেই তাদের নকআউট পর্ব খেলার সুযোগ থাকবে। স্পেন এবারের বিশ্বকাপে দারুণ ফুটবল খেললেও তাদের শঙ্কাও কাটেনি। আজ জাপানের বিপক্ষে অন্তত ড্র করতে হবে স্প্যানিশদের। অবশ্য জাপান-স্পেন ড্র হলে সুযোগ কমে যাবে জার্মানি আর কোস্টারিকার। সে ক্ষেত্রে দুই দলের যেকোনো এক দলকে জিততেই হবে। এর পরও বাদ পড়তে পারে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি!  অবশ্য গতকাল জার্মান কোচ হ্যান্স ফ্লিক বলে গেলেন, ‘আমরা বড় জয়ের জন্যই খেলতে নামব।’ প্রশ্ন হয়েছিল, কটা গোল চান? ফ্লিক বললেন, ‘সংখ্যাটা বলতে পারি না। তবে বড় জয় চাই আমরা।’ স্পেন ৭ গোল দিয়েছে কোস্টারিকাকে। জার্মানিও কি পারবে? আজ জার্মানি-কোস্টারিকা ম্যাচে এক ভিন্ন রকমের ঘটনা ঘটতে চলেছে। প্রথমবারের মতো বিশ্বকাপে রেফারির ভূমিকায় দেখা যাবে এক নারীকে। তিনি ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম