ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৫,  7:55 PM

news image

সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না। রোববার (১৯ জানুয়ারি) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আগের সরকার কিছুটা ছাড় দিতো, এখন অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না, তাই কিছু বিষয়ে ছোট খাটো সমস্যা দেখা দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে সেখানে সমাধান হবে বলে আশা করছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে।’ সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। এবং শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।’ দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে। আমাদের পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’ এ সময় জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থান করার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম