ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আমরা কলাপাড়াবাসী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

০৯ এপ্রিল, ২০২৪,  4:25 AM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মানার্থে  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৮ এপ্রিল ২০২৪ সোমবার কলাপাড়া প্রেসক্লাব, ইন্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তন সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সদস্যরা একে অপরের কুশলাদি বিনিময় করেন।  আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায়  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ।  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মোনাজাত করেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসুম বিল্লাহ রুমি  এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অমল মুখার্জি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক, সদস্য রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নিল রতন কুন্ডু প্রমুখ  অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম