ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবেদন ফি অর্ধেক হচ্ছে বিসিএসে

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  6:34 PM

news image

প্রতিষ্ঠিত হতে কে না চায়। আর এ প্রতিষ্ঠিত হওয়ার দৌঁড়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই চায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হতে। এ ক্ষেত্রে তাদের লক্ষ্য থাকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এবার তাদের জন্য সুখবর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব ঠিক থাকলে ৪৭তম বিসিএস থেকেই কমে যাবে এ পরীক্ষার আবেদন ফি। নেমে আসবে অর্ধেকে। সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি। বিষয়টি নিশ্চিত করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগিরই এটি কার্যকর হবে। এর আগে, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি সেই ফি কমানোর ঘোষণা দেয়। ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম