ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ১১ তরুণ-তরুণী ধরা

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  8:04 PM

news image

খুলনায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডের হোটেল এনিটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে হাসিব (২৫), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪) ও সাব্বির হাওলাদারসহ (১৮) তরুণীরা রয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডের হোটেল এনিটা আবাসিকে একযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়। অভিযান শেষে আটককৃতদের থানায় নেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুলনা শহরে দীর্ঘদিন ধরে কিছু আবাসিক হোটেলে গোপনে অসামাজিক কার্যক্রম চলছে— এমন অভিযোগ পুলিশের কাছে আসছিল। পরে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  তিনি আরও বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নাগরিক নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম