ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৮

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  5:09 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল কাঁচপুর সেতুর পশ্চিমপাশে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) এবং মো. রাজন মিয়া (২২)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, শিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে-এমন সংবাদের ভিত্তিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হোটেলের তৃতীয় ও চতুর্থ তলা থেকে আটজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম