ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আবারো ২৫ লাখ টাকার লাক্ষা মাছ ধরা পড়ল দুলাল ফকিরের জালে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৪,  9:55 PM

news image

মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও পিরোজপুরের ইন্দুরকানীর মো. দুলাল ফকিরের জালে ২৬ লাখ টাকার লাক্ষা মাছ ধরা পড়েছে। এর আগে ১৬ মার্চ তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হন। জানা গেছে, ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দুটি ট্রলার ৮ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। প্রতিটি লাক্ষার ওজন ৫ থেকে ৯ কেজি।  ট্রলারের জেলেরা বলেন, ৮ দিন আগে আমরা জাল, বরফ ও রসদবোঝাই করে সাগরে যাই। আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য মাছের সঙ্গে ১২২টি লাক্ষা মাছও পেয়েছি। ২৬ লাখ টাকায় বিক্রি হয়েছে সেসব মাছ। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও এবার ২০ লাখ ও ২৬ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় তিনি আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। পাড়েরহাট মৎস্য আড়তদার মো. মহসিন হাওলাদার জানান, শনিবার সকালে দুলাল ফকিরের ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে প্রায় ২৬ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম