ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

আবারো রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৩,  4:59 PM

news image

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ধর্মঘট ডেকেছেন রাজবাড়ীর বাস মালিক সমিতি। এতে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ অক্টোবর) ভোর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস মালিক সূত্রে জানা গেছে, রাজবাড়ীর কোনও বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এ ছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এতে বাধা দিলে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস কাউন্টারগুলোতে ভাঙচুর করে। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুটি ট্রিপ চালাবে। কিন্তু তারা সিদ্ধান্তের বাইরে গিয়ে এর বেশি ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ীর বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাসের যাত্রী নামিয়ে ঢাকা ফেরত পাঠায়। আরও জানা গেছে, এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই রুটে বাস চলাচল বন্ধ হয়। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু এরপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালাচ্ছে। এতে রাজবাড়ীর বাস মালিকদের ক্ষতি হচ্ছে। এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ বাস বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন অনেক যাত্রী। যাদের জরুরি কাজ রয়েছে তারা ভেঙে ভেঙে ছোট গাড়িতে, অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্র করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যাচ্ছেন। মাহিন্দ্রে চড়ে দৌলতদিয়া ঘাটে আসা ঢাকা উত্তরাগামী যাত্রী কাউছার হোসেন বলেন, জরুরি কাজে ঢাকায় যাবো, কাউন্টারে এসে দেখি বাস বন্ধ। তাই ঝুঁকি নিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছি। এখন ফেরিতে নদী পার হয়ে ওপার থেকে লোকাল বাসে যাবো। রাজবাড়ী থেকে সরাসরি বাসে যেতে পারলে সময় বাঁচতো, ভোগান্তিও কম হতো। মাঝেমধ্যেই দেখি, ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজবাড়ীর সৌহার্দ্য পরিবহনের ঘাট সুপারভাইজার মো. মনির হোসেন বলেন, গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে আমাদের ঝামেলার কারণে রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির নির্দেশে আমরা বাস অর্নিদিষ্টকালের জন্য বন্ধ রেখেছি। যতদিন ঝামেলা না মিটবে ততদিন বাস বন্ধ থাকবে। এ বিষয়ে জানতে রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের মোবাইল নম্বরে কয়েকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম