ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবারো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  9:32 PM

news image

ওপেনিংয়ে বাংলাদেশের ব্যর্থতা চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচেও সাইফ হাসানের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে পারলেন না এই তরুণ ব্যাটসম্যান। শাহীন শাহ আফ্রিদির বলে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন তরুণ এই ওপেনার। সাইফের পর টিকতে পারলেন না মোহাম্মদ নাঈমও। পরের ওভারেই তাঁকে ফাঁদে ফেলেন মোহাম্মদ ওয়াসিম। দলীয় ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ।

দুই উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। কিন্তু আফিফ, শান্ত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসানকে ফিরিয়ে ফের ম্যাচের লাগাম টেনে ধরেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারল না লাল-সবুজের দল। ওপেনিং জুটির ব্যর্থতায় শুরুতেই ধাক্কা খেল স্বাগতিকরা। গতকাল শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যায় ৪ উইকেটে। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। তাই সিরিজে টিকে থাকতে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। অধিনায়ক মাহমুদউল্লাহও আজ আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার আভাস দিয়েছেন। গত ম্যাচের হারের পর তিনি বলেছিলেন, 'যখন আমরা টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলাম তখন, উইকেট দেখেই মনে হয়েছিল ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। কিন্তু পরে দেখলাম বোলারদেরও বেশ সাহায্য করল। আশা করি, আরও ভালো পরিকল্পনা নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে পারব।’

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম