ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবারো দাম বেড়েছে সোনার

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  6:48 PM

news image

আবারও দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৮৬৬.৫২ টাকা বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম হবে ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ৮ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের বাজারে সোনা ও রূপার দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫. ২৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ৮১৯.২০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫১ হাজার ২০৪.৯৬ টাকায় বিক্রি হবে। বুধবার দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হয়েছে। সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস। দেশে ক্যারেট ভেদে প্রতি ভরি রূপা সর্বনিম্ন ৯৩৩ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম