ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আবারো করোনা আক্রান্ত প্রবাসীকল্যাণ মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  9:15 PM

news image

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। রোববার (২৪ জুলাই) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে প্রথমবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হন প্রবাসীকল্যাণ মন্ত্রী। গত বছর দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম