ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আবারো করোনায় আক্রান্ত হলেন জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  8:09 PM

news image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জি এম কাদের। এতে রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, ‘জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন,

সুস্থ রয়েছেন। তার মনোবলও অটুট আছে।’ তিনি আরও বলেন, ‘জাপা চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ এর আগে গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হন জি এম কাদের। আক্রান্তের ১৪ দিনের মাথায় ২৬ জানুয়ারি তিনি করোনামুক্ত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম