ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

আবারও যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:20 PM

news image

আবারও যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় পড়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। দেশটিরআলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন আরোহীর সবাই মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়। বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওয়না হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। ওই ঘটনায় বিমানটির চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম