ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আবারও বিসিবিতে দুদকের অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  8:31 PM

news image

আর্থিক দুর্নীতিসহ বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই ধারাবাহিকতায় আজ আবারও তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক। শনিবার (১৭ মে) বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর এবং বয়সভিত্তিক দলগুলোর বিভিন্ন সিরিজ চলমান থাকায় হোম অব ক্রিকেট ফাঁকা ছিল।  তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। কারণ দুপুর একটায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির দুদকের কর্মকর্তারা। আগেরবার তিন জন কর্মকর্তা এলেও এবার এসেছেন চার জন।  গঠনতন্ত্রের অনিয়ম, বর্তমান বোর্ডের বৈধতা, সাবেক বোর্ড সভাপতির সময়কালে তৃতীয় বিভাগ বাছাইপর্বের অনিয়ম-দুর্নীতি, বর্তমান বোর্ড সভাপতি অর্থাৎ ফারুক আহমেদের বিরদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে বলে জানা গেছে। এদিনে দুদকের কর্মকর্তারা বিসিবিতে উপস্থিত হওয়ার ১৫ মিনিটের মধ্যেই সেখানে হাজির হয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। এর আগে গত মাসে বিপিএলের টিকিট বিক্রি এবং আর্থিক দুর্নীতিসহ তিনটি অভিযোগের তদন্ত করতে বিসিবিতে এসেছিল দুদক। সেবার তদন্ত শেষে বড়সড় অঙ্কের আর্থিক গড়মিলের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম